কক্সবাজারে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে

Date:

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ক্যাম্পে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জুবায়ের (২৮) উপজেলার হ্নিল্লা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, রাত ৮টার দিকে যুবায়ের বাড়ির পাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তিনি বলেন, স্থানীয়রা তাদের প্রতিহত করার চেষ্টা করলে বন্দুকধারীরা মরিয়া হয়ে গুলি চালায়।

আহত যুবককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

হামলাকারীদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি

Daily Opinion Stars
Daily Opinion Starshttps://dailyopinionstars.com
Welcome to Daily Opinion Stars, your go-to destination for insightful opinions, in-depth analysis, and thought-provoking commentary on the latest trends, news, and issues that matter. We are dedicated to delivering high-quality content that informs, inspires, and engages our diverse readership.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণী মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে ...

Deitz steps down as WI head coach; Coley takes interim charge

During Deitz's tenure, West Indies reached the semi-finals of...

যে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারে

মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি...

NCL round-up: Chattogram win a thriller; Khulna consolidate top spot

Defending champions Rangpur, meanwhile, picked up their first win...

2