হাসিনার বিরুদ্ধে আরও পাঁচটি অভিযোগ পেয়েছে আইসিটি

Date:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২২৮ জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাঁচটি নতুন অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

বাসসকে বিষয়টি নিশ্চিত করে আইসিটি প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, রোববার প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগগুলো দায়ের করা হয়েছে।

গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কলেজছাত্র নুরে আলম সিদ্দিক রাকিব ও জুবায়ের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। রোববার রাকিবের বাবা আব্দুল হালিম ও জুবায়েরের বাবা আনোয়ার উদ্দিন এ অভিযোগ দায়ের করেন।

গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মারুফ হোসেনকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়। মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস এ অভিযোগ করেন।

গত ১৯ জুলাই উত্তরা আবদুল্লাহপুর এলাকায় ছেলে ফয়সাল সরকারকে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও অন্য অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ করেন শফিকুল ইসলাম সরকার।

গত ১৯ জুলাই মিরপুর-১০ মোড় এলাকায় মাহফুজুর রহমানকে (২৫) হত্যার ঘটনায় দায়ের করা আরেকটি অভিযোগে শেখ হাসিনাসহ ৭৫ জনকে আসামি করা হয়। মাহফুজুরের বাবা আব্দুল মান্নান এ অভিযোগ করেন।

গত ৫ আগস্ট উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজ এলাকায় তার ছেলে সামিউ আমান নুর (১৩) হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করেন মোহাম্মদ আমানুল্লাহ।

Daily Opinion Stars
Daily Opinion Starshttps://dailyopinionstars.com
Welcome to Daily Opinion Stars, your go-to destination for insightful opinions, in-depth analysis, and thought-provoking commentary on the latest trends, news, and issues that matter. We are dedicated to delivering high-quality content that informs, inspires, and engages our diverse readership.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

বাংলাদেশে জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকা নিয়ে আপত্তিসহ কয়েকটি অভিযোগ...

All-round Rehan stars as Lions complete T20 sweep of West Indies A

James Rew and Calvin Harrison also impress as tourists...

Wickham: Jangoo was telling me what Test cricket is all about

West Indies debutant praises his batting partner after they...

Taylor 131, Bennett’s 71* give opening-day honours to Zimbabwe

The two added 137 for the third wicket to...

2