ঢাকাসহ আরও ৫ বিভাগে ভারী বর্ষণ হতে পারে

Date:

শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভূমি নিম্নচাপের কারণে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে।

এদিকে শনিবার সকাল ৯টায় যশোর ও তৎসংলগ্ন এলাকায় ভূমি নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালন ঘটছে।

ঝড়ো হাওয়া সামুদ্রিক বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রভাব ফেলতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Daily Opinion Stars
Daily Opinion Starshttps://dailyopinionstars.com
Welcome to Daily Opinion Stars, your go-to destination for insightful opinions, in-depth analysis, and thought-provoking commentary on the latest trends, news, and issues that matter. We are dedicated to delivering high-quality content that informs, inspires, and engages our diverse readership.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের

ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে...

বাংলাদেশে বিচারকদের জবাবদিহির প্রক্রিয়া কী?

বাংলাদেশের হাইকোর্ট সম্প্রতি বিচারিক আদালতের দুইজন বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা...

Prasidh and Suthar share six to keep India in driver’s seat

Sonal Dinusha fought a lone battle as the hosts...

Leach leads the way as Somerset seal dominant win

Spinner takes five-for as Essex resistance is worn away...

2